বিশেষ প্রতিনিধি, nipon।।
শেষ হওয়ার পথে ২০২৫, ক্লাব রিয়াল ও জাতীয় দল ফ্রান্স মিলিয়ে কিলিয়ান এমবাপ্পে এ পর্যন্ত ৬০ গোল নিয়ে রয়েছেন এই বছর মাঠে নিয়মিত সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে।
২০২৫ সালে ক্লাবের পারফরম্যান্সে, রিয়ালের হয়ে চলতি বছর ৫৪ ম্যাচে ৫৩ গোলের মধ্যে ২৩ গোলের ৫৬ শতাংশ এসেছে চলতি মৌসুমে এমবাপ্পের কাছ থেকে। ফ্রান্স জাতীয় দলের হয়ে তিনি এ বছর ৭ গোল করলেও ডিসেম্বরে ক্লাবের হয়ে আরও ৫টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন এই ফরাসি তারকা। এই ৫ ম্যাচে কমপক্ষে ৭ গোল করতে পারলে এমবাপ্পে ২১ শতকে এক পঞ্জিকাবর্ষে ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলে দ্বিতীয় স্থানে উঠে আসতে পারবেন।
৫৯ গোল নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো রয়েছেন দ্বিতীয় স্থানে, যদি এমবাপ্পে ৭ গোল করার সুযোগ পান তাহলে তিনি রোনালদোকে তিনে ঠেলে উঠে যাবেন দুইয়ে । তবে ক্লাব ফুটবলে ৭৯ গোল নিয়ে তালিকার চূড়ায় থাকা লিওনেল মেসিকে ছাড়িয়ে যাওয়া এমবাপ্পের জন্য হবে অনেকটাই অসম্ভব।
২১ শতকে এক পঞ্জিকাবর্ষে জাতীয় দল ও ক্লাব মিলিয়ে ৬০ বা তার বেশি গোল করা ফুটবলার হলেন মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো এবং রবার্ট লেভানডফস্কি। এই তালিকায় এবার প্রবেশ করেছেন এমবাপ্পেও। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ২০১২ সালে ৯১ গোল করে সবার ওপরে মেসি রয়েছেন, এরপর ৮৫ গোল নিয়ে দ্বিতীয় জার্ড মুলার এবং ৭৫ গোল করে তৃতীয় পেলে। এমবাপ্পে যদি বাকি ৫ ম্যাচে অন্তত ১৫ গোল করেন তাহলে ছুঁয়ে ফেলবেন পেলেকে। আর ১০ গোল করতে পারলে পেছনে ফেলতে পারবেন রোনালদো ও লেভানডফস্কিকে।