বিশেষ প্রতিনিধি, nipon।।
পেশায় একজন ডাক্তার হয়েও দেশের শীর্ষ জনপ্রিয় উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা। বর্তমানে কয়েকটি চ্যানেলে নিয়মিত উপস্থাপনার পাশাপাশি টেলিভিশনে সেলিব্রিটি শো, লাইভ মিউজিক ও হেলথ শো সঞ্চালনা করছেন। সম্প্রতি বিপিএলের নিলাম সঞ্চালনার গুরুদায়িত্বও পালন করেছেন তিনি।
বিপিএলের নিলাম সঞ্চালনার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন প্রায় ১২ বছর পর বিপিএলের শুরু হওয়া অকশানে ক্রিকেটারদের নেওয়ার জন্য দলগুলোর দরকষাকষি দেখতে ভালো লেগেছে।শুরু থেকেই বেশ আগ্রহ ছিল যেন অকশানের মতো মূল বিপিএলেও সঞ্চালক হিসেবে থাকতে পারি।
এবারের বিপিএলের হাইপ উল্লেখ করে তিনি আরও বলেন, বিপিএলের জন্য অধীর অপেক্ষায় রয়েছি আশাকরি মাঠেও দেখবো জমকালো যুদ্ধ।