বিশেষ প্রতিনিধি, nipon।।
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন একের পর এক সিনেমা থেকে বাদ পড়ার খবরে সামাজিক মাধ্যম, বলিপাড়া থেকে শুরু করে সরগরম নেটিজেনরা। দক্ষিণী পরিচালক সন্দীপ রেড্ডী বঙ্গার ‘স্পিরিট’ সিনেমা দিয়েই শুরু হয় তার সিনেমায় বাদ পরার তালিকা।
এরপরেই ‘কল্কি ২৮৯৮ এডি থেকে নির্মাতারা তাকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিলে প্রশ্ন ওঠে শর্তই কি কাল হলো দীপিকার। শুধু তাই নয় এই চরিত্র কে করবে তা নিয়ে চলছে কানাঘুষো।
নেটিজেনদের একাংশের দাবি দীপিকা পাড়ুকোনের পরিবর্তে ওই চরিত্রে দেখা যাবে অভিনেত্রী প্রিয়াংকা চোপড়াকে। যদিও নির্মাতাদের তরফে এখনো কোনো কিছু ঘোষণা করা হয়নি।
প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রে জানা যায় অভিনেত্রী তার পারিশ্রমিক ২৫ শতাংশ বাড়িয়ে দিতে বলায় এবং সেই সঙ্গে ৭-৮ ঘণ্টার বেশি কাজ না করতে পারার শর্ত দিলে বাধে ঝামেলা ।
প্রথম সিনেমায় যে পরিমাণ প্রশংসা তিনি পেয়েছেন, তারপরে সিক্যুয়েলে তার চরিত্রে অন্য কাউকে নেওয়া সম্ভব হবে না এমন অতিরিক্ত আত্মবিশ্বাস নাকি অন্য কোন ঘটনা রয়েছে তা স্পষ্ট যানা যায়নি। তবে এখনো পর্যন্ত দীপিকার তরফ থেকে কিছু জানানো হয়নি। অন্যদিকে অভিনেত্রী নতুন সিনেমা ‘কিং’ এ মন দিয়ে কাজ করছেন।