বিশেষ প্রতিনিধি, nipon।।
ছোট পর্দার জনপ্রিয় রোমান্টিক ঘরানার নির্মাতা মিজানুর রহমান আরিয়ান পা রাখলেন নতুন জীবনে । বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে নেটিজেনদের বিয়ের বিষয়ে জানিয়েছেন পরিচালক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সম্পন্ন করা তাহসিন তামান্নার সঙ্গে গাঁটছড়া বেঁধে দোয়া চেয়েছেন আরিয়ান।
আরিয়ান জানিয়েছেন,তাহসিন তামান্নার সঙ্গে তার দীর্ঘ সাত বছরের পরিচয়। তবে, এই দম্পতি তাদের বিয়ে নিয়ে এখনই বড় কোনো আয়োজন না করলেও আত্মীয়স্বজন, বন্ধু-সহকর্মীদের নিয়ে আগামী ঈদুল ফিতরের পর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাদের।
মিজানুর রহমান আরিয়ান অর্ধশতাধিক রোমান্টিক নাটক নির্মাণ করে ছোট পর্দায় নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন । তার পরিচালিত ‘বড় ছেলে’নাটকটি তাকে এনে দিয়েছে সর্বাধিক জনপ্রিয়তা এবং দর্শক মহলে তৈরি হয়েছে বিশাল পরিচিতি। ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা নতুন জীবনের শুরুতে ভালোবাসায় সিক্ত করছেন এই দম্পতিকে।