বিশেষ প্রতিনিধি, nipon।।
বলিউড তারকা মালাইকা অরোরার জীবনে যে কাজই ঘটে, তা নিয়েই খবরের শিরোনাম তৈরি হয়, মন্তব্যের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। বারখা দত্তর ‘মোজো স্টোরি’ সময় আলাপচারিতায় মালাইকা বলেন, ‘আপনি যদি দৃঢ় স্বভাবের নারী হন, তাহলে আপনাকে নিয়মিতই প্রশ্নের মুখোমুখি হতে হবে। একই ঘটনায় সমাজ যে পুরুষ ও নারীকে আলাদা চোখে দেখে এ কথাও স্পষ্টভাবে বলেন তিনি।
১৯৯৮ সালে আরবাজ খানকে বিয়ে । এরপর প্রায় দুই দশক একসঙ্গে থাকার পর ২০১৭ সালে তাদের আলাদা হওয়ার সিদ্ধান্তে দুজনেই চুপ থেকেছেন।
পরবর্তিতে দুজনই নতুন সম্পর্কে জড়িয়ে পরেন। তবে মালাইকা আলোচনার কেন্দ্রে থাকেন অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে তার সম্পর্কের কারণে। অর্জুন তার চেয়ে ১২ বছরের ছোট এ বিষয়ই মালাইকাকে বারবার সমালোচনার মুখে ফেলেছে।
মালাইকা বলেন ‘আজ একজন পুরুষ নতুন সম্পর্কে যায়, ডিভোর্স দেয়, নিজের অর্ধেক বয়সী কাউকে বিয়ে করে তাহলে সবাই বলে, “ওয়াও, কী দারুণ!” কিন্তু একজন নারী একই কাজ করলে প্রশ্নের তির তার দিকেই ছোড়া হয়। তবে আমার জীবনে আসা কয়েকজন পুরুষ আমাকে দারুণভাবে সমর্থন করেছেন তাদের জন্য আমার গভীর শ্রদ্ধা আছে।’