বিশেষ প্রতিনিধি, nipon।।
১১ ডিসেম্বর ঢাকায় আসার কথা কথা রয়েছে ফুটবলের দুই কিংবদন্তি আর্জেন্টিনার ক্লদিও ক্যানিজিয়া ও ব্রাজিলের কাফুর। আয়োজক হিসেবে থাকা এ এফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম ডি আসাদুজ্জামান সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।
ঢাকার মাথে শুরু হতে যাওয়া লাতিন–বাংলা সুপার কাপ টুর্নামেন্ট উপলক্ষেই তাদের আগমন। চীনে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বের ১৯ জন খেলোয়াড় খেলবে বাংলাদেশের হয়ে এই টুর্নামেন্টে রেড গ্রিন ফিউচার স্টার নামে।
আজ সন্ধ্যা সাতটায় প্রথম ম্যাচে রেড গ্রিন ফিউচার স্টারের প্রতিপক্ষ ব্রাজিলের সাও বার্নার্দো ক্লাবের অনূর্ধ্ব–২০। ৮ ডিসেম্বর রেড গ্রিন ফিউচার স্টার খেলবে আর্জেন্টিনার ক্লাব আতলেতিকো চার্লোনের অনূর্ধ্ব–২০ এর সঙ্গে। এরপর ১১ তারিখ ব্রাজিল ও আর্জেন্টিনার দুই ক্লাব মুখোমুখি হবে। তিনটি ম্যাচই হবে জাতীয় স্টেডিয়ামে।
এক হাজার টাকার টিকিট কিনে ফুটবল ম্যাচ দেখতে আসা দর্শকদের মধ্য থেকে প্রতিদিন লটারির মাধ্যমে ১০ জন ভাগ্যবান দর্শক কাফু–ক্যানিজিয়ার সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। ১২ ডিসেম্বর কাফু ও ক্যানিজিয়ার সঙ্গে নৈশভোজের জন্য ভক্ত–সমর্থকদের গুনতে হবে ৫০ হাজার টাকা।
উদ্বোধনী দিনে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইবেন জনপ্রিয় সংগীতশিল্পী জেমস।
টুর্নামেন্টের আয়োজন নিয়ে আসাদুজ্জামান মনে করেন কাফু ও ক্যানেজিয়ার ঢাকায় আসা এবং তিন ম্যাচের ফুটবল টুর্নামেন্ট করার মূল উদ্দেশ্য বাংলাদেশের তরুণ ফুটবলারদের উদ্বুদ্ধ ও উজ্জীবিত করা।