বিশেষ প্রতিনিধি, nipon।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চলাকালে গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। দুপুরে রাজধানীর পল্টনের বক্স কালভার্ট এলাকায় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
শুক্রবার ( ১২ ডিসেম্বর ) দুপুর ২টা ২২ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পিআর বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, বিজয়নগরের কালভার্ট রোডে নির্বাচনি প্রচারণা চালানোর সময় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদির ওপর গুলি চালায়। তিনটি মোটরসাইকেলে করে আসা হামলাকারীদের একজন গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।
গুলিবিদ্ধ অবস্থায় দুপুর ২টা ৩৫ মিনিটে হাদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয় বলে নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক।
হাদিকে হাসপাতালে দেখতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন ‘আল্লাহ আমার ভাইকে বাঁচাইয়া রাখো’।
বিকাল ৪টার দিকে তাকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা–৮ আসনে হাদির প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস।
হয়েছে।
গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হামলার কারণ বা হামলাকারীদের পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।