বিশেষ প্রতিনিধি, nipon।।
হলিউডের জনপ্রিয় সিনেমা ‘দ্য মাস্ক’ এর অভিনেতা ৬০ বছর বয়সী পিটার গ্রিন আর নেই। ১২ ডিসেম্বর নিউ ইয়র্ক সিটির নিজ ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
তার মৃত্যুর সঠিক কারণ জানা না গেলেও অভিনেতার অ্যাপার্টমেন্ট থেকে টানা ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে উচ্চশব্দে গান বাজার আওয়াজ আসায় পুলিশের একটি দল সেখানে গিয়ে তার মরদেহ দেখতে পায় বলে নিশ্চিত করেছেন তার ম্যানেজার ও দীর্ঘদিনের বন্ধু গ্রেগ এডওয়ার্ডস।
পিটার মূলত ডোরিয়ান টাইরেলের খলচরিত্রে পর্দায় তার তীক্ষ্ণ চাহনি, গম্ভীর কণ্ঠস্বর এবং ভয়ংকর খল চরিত্রের অভিনয় দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল।‘পাল্প ফিকশন’ এর জেড চরিত্রের জন্য তিনি কাল্ট ক্লাসিক ভক্তদের কাছে স্মরণীয় হয়ে আছেন।
পর্দায় ভয়ংকর সব চরিত্রে দেখা গেলেও ব্যক্তিজীবনে পিটার ছিলেন সম্পূর্ণ ভিন্ন স্বভাবের অত্যন্ত বড় মনের এবং দয়ালু একজন মানুষ। প্রিয় অভিনেতার মৃত্যুতে হলিউড সতীর্থ ও তার ভক্তরা শোক প্রকাশ করেছেন।