বিশেষ প্রতিনিধি, nipon।।
তলানির দল মেইনজ জিরো ফাইভের সাথে ২-২ গোলে ড্র করে জার্মান বুন্দেসলিগায় কোনো রকমে হার এড়িয়েছে বায়ার্ন মিউনিখ। ১৪ ডিসেম্বর নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় মেইনজকে আতিথ্য দেয় বায়ার্ন।
দাপুটে ম্যাচ শুরুর পর ২৯ মিনিটে এগিয়ে থাকা বায়ার্ন মিউনিখের লেনার্ট কার্লের দারুণ ফিনিশিংয়ে ১-০ গোলের লিড নেয় স্বাগতিকরা। চলতি মৌসুমে ১৪ ম্যাচে ৫০ গোল করে বুন্দেসলিগার ইতিহাসে নতুন মাইলফলক তৈরি করলো বায়ার্ন।
প্রথমার্ধের ইনজুরি টাইমে পতুলস্কির গোলে ১-১ সমতায় বিরতিতে যায় দু'দল। দ্বিতীয়ার্ধের ২২তম মিনিটে স্বাগতিকদের স্তব্ধ করে দিয়ে এবারের আসরে বায়ার্নের ইংলিশ স্টাইকার হ্যারি কেইনের ১ গোলে একটি মাত্র জয় পাওয়া দলটি কোনো রকমে দলকে হারের মুখ থেকে ফিরিয়ে আনে।
বাভারিয়ান ১৪ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থেকে দ্বিতীয় স্থানে থাকা লাইপজিগের থেকে ৯ পয়েন্টে এগিয়ে রয়েছে ।