বিশেষ প্রতিনিধি, nipon।।
কন্নড়, তামিল ও তেলুগু ছবিতে নিজস্ব জায়গা পোক্ত করে দক্ষিণী পর্দায় সাফল্যের ছাপ রেখে এবার বলিউডের আলোঝলমলে দুনিয়ায় নতুন স্বপ্নের দিগন্তে পা রাখতে চলেছেন রুক্মিণী বসন্ত। হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ২৯ বছর বয়সি এই অভিনেত্রী এমনই চমকের ইঙ্গিত দিলেন।
কান্তারা: চ্যাপ্টার ১-এ রাজকুমারী চরিত্রে তার সাফল্যের পর তার কাছে একের পর এক প্রস্তাব আসছে বলে জানান রুক্মিণী। হিন্দি ভাষার সঙ্গে তার সম্পর্ক নিয়ে রুক্মিণী জানান, ছোটবেলা থেকেই হিন্দি ছবির সংস্পর্শে থাকায় এবং ফৌজি পরিবারের সঙ্গে যুক্ত থাকার কারণেই হিন্দি ভাষার সঙ্গে তার পরিচিতি বা অভ্যস্ততা রয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনায় তিনি বলেন অভিনয়ের সুযোগ পেলে অভিনয়-দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেকে প্রমান করবেন। আশা করছেন ঈশ্বরের কৃপায় খুব শিগগিরই হয়তো সেই যাত্রাটা শুরু করতে পারবেন।
এই অভিনেত্রী তার দুর্দান্ত অভিনয়ের জন্য ইন্ডাস্ট্রিতে একটি শক্ত নাম হিসেবে বিবেচিত হচ্ছেন। তাঁর অন্যান্য কাজের মধ্যে রয়েছে সপ্ত সাগরদাচে এলো, আপ্পুডো ইপ্পুডো এপ্পুডো, মাধারাসি।
আপস্টার্টস ছবির মাধ্যমে তার অভিষেক হয়েছিল হিন্দি ভাষার সিনেমায়।এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস, ড্রাগন, এবং মনিরত্নমের একটি ছবি।