বিশেষ প্রতিনিধি, nipon।।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (২৬ মার্চ) সকালে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা জানানো হয়।
এতে অংশ নেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আকতার হোসেনসহ দলটির নেতাকর্মীরা।
এনসিপি প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দলটির নেতারা মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন।