বিশেষ প্রতিনিধি, nipon।।
মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার ( ১৬ ডিসেম্বর ) সন্ধ্যা ৬টায় তিনি এ ভাষণ দেবেন।
বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার ভাষণটি একযোগে সম্প্রচার করবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় বিষয়টি জানিয়েছে।