বিশেষ প্রতিনিধি, nipon।।
গাজার সিভিল ডিফেন্স একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৩০ জনের লাশ উদ্ধার করেছে। ফিলিস্তিনের পশ্চিম গাজা সিটির আল-রিমাল এলাকায় সালেম পরিবারের বাড়িতে ২০২৩ সালের ১৯ ডিসেম্বর ইসরাইলি বিমান হামলায় তাদের নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছে টিআরটি ওয়ার্ল্ড।
ধ্বংস হওয়া বাড়িটি ছিল সিভিল ডিফেন্সের সংগঠিত উদ্ধার অভিযানের প্রথম স্থান। ইসরাইলি হামলায় গাজাজুড়ে ধ্বংস হওয়া ভবনগুলোর নিচে চাপা পড়ে থাকা হাজারো ফিলিস্তিনিকে খুঁজে বের করাই এই অভিযানের মুল উদ্দেশ্য।
ধ্বংসস্তূপ থেকে লাশ উদ্ধারের কাজ অব্যাহত থাকবে। তবে সিভিল ডিফেন্সের ধারনা, ওই হামলায় এই পরিবারের প্রায় ৬০ জন সদস্য নিহত হয়ে থাকতে পারে। ইসরাইলি বাহিনী বর্তমানে গাজার অর্ধেকেরও বেশি এলাকা দখলে রেখেছে এবং যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও উপত্যকার অন্যান্য অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
২০২৩ সালের অক্টোবর মাস থেকে গাজায় চলমান ইসরাইলি এখনও পর্যন্ত ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই নারী ও শিশু। এছাড়া এ হামলায় আহত হয়েছেন ১ লাখ ৭১ হাজারেরও বেশি মানুষ।
এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও এই সহিংসতা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি সেনাবাহিনী একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।