বিশেষ প্রতিনিধি, nipon।।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তার মৃত্যুর খবরে থমকে গেছে পুরো বাংলাদেশ। হত্যাকারীর বিচারের দাবিত রাতেই রাস্তায় নেমে এসেছেন তার সতীর্থরা।
ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি শুক্রবার জুমআবাদ বিশেষ দোয়ার আহবান জানিয়েছেন তিনি।