বিশেষ প্রতিনিধি, nipon।।
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে সকাল থেকেই মানুষের ঢল নামে। মানিক মিয়া এভিনিউতে দীর্ঘ সময় অপেক্ষার পর শনিবার ( ২০ ডিসেম্বর ) সকাল সাড়ে ১০টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাত্র-জনতাকে ভেতরে প্রবেশের অনুমতি দেয়।
চীন থেকে আনা আটটি আর্চওয়ে গেট দিয়ে সারিবদ্ধভাবে হাজারো মানুষ দক্ষিণ প্লাজায় প্রবেশ করে। জানাজায় অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষ মিছিল নিয়ে সংসদ ভবন প্রাঙ্গণে জড়ো হন।
আগামী শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জানাজায় অংশ নিতে লাইনে দাঁড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি এসএম নজরুল ইসলাম বলেন, হাদির মতো মানুষ হাজার বছরে একবার জন্ম নেয়। এমন একজন মানুষের জন্য দুই-তিন ঘণ্টা লাইনে দাঁড়ানো সৌভাগ্যের। সারাদিন দাঁড়িয়ে থাকলেও আমাদের আপত্তি নেই।” তিনি আরও বলেন, “হাদি ভাই সুস্থ হয়ে ফিরলে তার নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এখন সেই সুযোগ আর রইল না এটাই আমার সবচেয়ে বড় দুঃখ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সংসদ ভবন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।