বিশেষ প্রতিনিধি, nipon।।
প্যান-আমেরিকান হাইওয়ে উত্তর আমেরিকার আলাস্কার ‘প্রুডো বে’ থেকে শুরু হয়ে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা পর্যন্ত বিস্তৃত প্রায় ৩০ হাজার কিলোমিটার লম্বা মহাসড়কটি উত্তর ও দক্ষিণ আমেরিকার ১৪টি দেশের মধ্য সংযোগস্থল এই সড়ক। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এই সড়কটিকে বিশ্বের দীর্ঘতম মোটরযান চলাচলযোগ্য রাস্তা হিসেবে স্বীকৃতি দিয়েছে।
যানবাহনের গতি এবং যাত্রাপথে বিরতির ওপর নির্ভর করে প্রতিদিন ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিলেও এই রাস্তা পুরোটা শেষ করতে একজন ভ্রমণকারীর অন্তত দুই মাসের বেশি সময় লেগে যাবে কিন্তু নিতে হবে না একবারও ইউ-টার্ন। পর্যটক কার্লোস সান্তামারিয়ার এই পুরো পথটি শেষ করতে ১১৭ দিন সময় লেগেছিল।
এই দীর্ঘ যাত্রাপথে কখনও ঘন রেইনফরেস্ট, আবার কখনও ধূ ধূ মরুভূমির মতো বৈচিত্র্যময় ভূপ্রকৃতির দেখা যাবে। ১৯২০-এর দশকের গোড়ার দিকে এই মহাসড়ক নির্মাণের পরিকল্পনা ছিল মূলত যুক্তরাষ্ট্রে পর্যটন বাড়ানোর লক্ষ্য। ১৪টি দেশ ১৯৩৭ সালে এই রাস্তা নির্মাণ ও রক্ষণাবেক্ষণের বিষয়ে চুক্তিবদ্ধ হওয়ায় দীর্ঘ প্রস্তুতির পর ১৯৬০ সালে এটি জনসাধারণের চলাচলের জন্য পুরোপুরি খুলে দেওয়া হয়।
মহাসড়কটি মেক্সিকো, গুয়াতেমালা, এল সালভাদর, হন্ডুরাস, নিকারাগুয়া, কোস্টারিকা এবং পানামা হয়ে দক্ষিণ আমেরিকায় প্রবেশের পরে কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, চিলি ও আর্জেন্টিনার ওপর দিয়ে চলে গেছে।