বিশেষ প্রতিনিধি, nipon।।
২০২৬ সালের অক্টোবরে ফ্র্যাঞ্চাইজি লিগের দুনিয়ায় পা রাখতে চলেছে আফগানিস্তান। পাঁচ দলের অংশগ্রহণে মাঠে গড়াতে পারে সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্টটির প্রথম আসর।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে আগামী বছরে জুন-জুলাইতে প্লেয়ার্স ড্রাফটের পাশা পাশি ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক টি–টোয়েন্টি লিগের আয়োজনে হবে।
প্রথম আসরে পাঁচটি ফ্র্যাঞ্চাইজিতে আফগানিস্তানের শীর্ষ জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি খেলবেন আন্তর্জাতিক তারকা ক্রিকেটার এবং উদীয়মান প্রতিভারা।
আফগানিস্তান প্রিমিয়ার লিগ দেশের ক্রিকেটের অগ্রযাত্রার নতুন ধাপ। এটি আমাদের দেশের ক্রিকেটকে বিশ্বমঞ্চে আরও ভালোভাবে তুলে ধরতে সাহায্য করবে বলে জানিয়েছে এ সি বি চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ।
২০১৮ সালে আফগানিস্তানের ৫ দলের ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনে ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, শহীদ আফ্রিদির মতো তারকারা খেলেছিলেন । পারিশ্রমিক সংক্রান্ত জটিলতা এবং লিগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় সেই টুর্নামেন্টটি আর মাঠে গড়ায়নি।