বিশেষ প্রতিনিধি, nipon।।
চব্বিশের জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে ইমাম হাসান তাইম হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ১১ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন।
এ অভিযোগ বুধবার (২৪ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে জমা দেওয়া হয়।
ফরমাল চার্জে অভিযুক্ত অন্যান্যরা হলেন:
ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ওয়ারী জোনের সাবেক ডিসি ইকবাল হোসাইন, এডিসি শাকিল মোহাম্মদ শামীম, মো. মাসুদুর রহমান মনির, নাহিদ ফেরদৌস, যাত্রাবাড়ী থানার তৎকালীন ওসি আবুল হাসান, জাকির হোসাইন, মো. ওহিদুল হক মামুন, সাজ্জাদ উজ জামান এবং মো. শাহদাত আলী। বাকিরাও পুলিশের কর্মরত ছিলেন।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ২০ জুলাই পুলিশের গুলিতে শহীদ হন ইমাম হাসান তাইম। ওইদিন বন্ধুদের সঙ্গে চা খেতে বের হওয়ার পর যাত্রাবাড়ী এলাকায় গুলিতে নিহত হন তিনি। পরবর্তীতে ছেলের মরদেহ পাওয়ার সময় তার বাবা মো. ময়নাল হোসেন ভূঁইয়া, যিনি রাজারবাগ পুলিশ লাইনসের উপ-পরিদর্শক, বলেন, স্যার, আমার ছেলেটা মারা গেছে। বুলেটে ওর বুক ঝাঁঝরা হয়ে গেছে। স্যার, আমার ছেলে আর নেই।