বিশেষ প্রতিনিধি, nipon।।
আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর বাংলাদেশ নৌবাহিনী কক্সবাজার ও হাতিয়ার মধ্যবর্তী সমুদ্র এলাকায় মিসাইল ফায়ারিং করবে বলে শনিবার ২৭ ডিসেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর। এ সময় ওই এলাকায় নৌচলাচল না করার অনুরোধ করা হয়েছে।
এতে বলা হয়, আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখ বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক কক্সবাজার ও হাতিয়ার মধ্যবর্তী সমুদ্র এলাকায় মিসাইল ফায়ারিং পরিচালিত হবে। এসময় জান-মালের নিরাপত্তায় সকল নৌযান, মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উক্ত এলাকায় অবস্থান ও চলাচল পরিহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।