বিশেষ প্রতিনিধি, nipon।।
রাজধানীর গুলশানের বাসভবন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে নেয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ। সেখানেই জোহরের নামাজের পর বেলা ২ টায় তার জানাজা অনুষ্ঠিত হবে।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার কিছু পরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবেশ করে খালেদা জিয়ার মরদেহ বহনকারী পতাকায় মোড়ানো গাড়িবহর।
এর আগে বেলা ১১টা ৫ মিনিটের দিকে গুলশান-২ এ ছেলে তারেক রহমানের ১৯৬ নম্বর বাসা থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের উদ্দেশে রওনা হয় খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়িটি। একই সময় লাল-সবুজ বাসে করে মরদেহ বহনকারী গাড়ি অনুসরণ করে মানিক মিয়া অ্যাভিনিউয়ের উদ্দেশে রওনা হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মরদেহ পৌঁছানোর পর মায়ের মরদেহের পাশে বসে কোরআন তেলাওয়াত শুরু করেন বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে পরিবারের অন্য সদস্যরাও খালেদা জিয়ার জন্য দোয়া করেন।