বিশেষ প্রতিনিধি, nipon।।
আফ্রিকা কাপ অব নেশন্সে এক বিরল ও অবিশ্বাস্য মুহূর্তে দেখা মিললো। ‘ই’ গ্রুপ থেকে সুদান ইতিহাস রচনা করেছে তিন ম্যাচে একটিও গোল না করেও তারা নিশ্চিত করেছে নকআউট পর্বে প্রবেশ।
গ্রুপে আলজেরিয়া ও বুরকিনা ফাসোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার পর তিন পয়েন্ট পেয়েছে সুদান। তবে এই পয়েন্ট এসেছে একটু অদ্ভুতভাবে। সুদান একমাত্র ম্যাচে জিতেছে ইকুয়েটরিয়াল গিনির বিপক্ষে ১-০ গোলে। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই গোল কোনো সুদানিজ খেলোয়াড় করেননি। গিনির ডিফেন্ডার সোল কোকো দুর্ঘটনাবশত আত্মঘাতী গোল করে ম্যাচের একমাত্র গোল প্রদান করেছিলেন।
বাকি দুই ম্যাচে কোনো গোল করতে পারেনি সুদান। তবুও, শুধুমাত্র ওই এক আত্মঘাতী গোলের সুবাদে তারা গ্রুপের বাধা পার হয়ে নকআউট পর্বে পৌঁছেছে। আফ্রিকা কাপ অব নেশন্সের ইতিহাসে এটি প্রথমবারের মতো ঘটেছে যে কোনো দল একটিও গোল না করেই গ্রুপ পর্ব পার করেছে।
সুদানের কোচ এবং খেলোয়াড়রা অবশ্য এই বিরল সৌভাগ্যের সুযোগকে কাজে লাগাতে চাইবেন। এখন প্রশ্ন হলো, এই গোলশূন্য শক্তিকে তারা নকআউট পর্বে কতদূর ব্যবহার করতে পারবে।