বিশেষ প্রতিনিধি, nipon।।
দীর্ঘ চুল–দাড়ি গায়ে নেই শার্ট, পিঠে ক্ষতচিহ্ন ও ব্যান্ডেজ নিয়ে পেছন ফিরে দাঁড়িয়ে আছে ভারতের দক্ষিণী সিনেমার নায়ক প্রভাস। প্রথম ঝলকেই ‘স্পিরিট’ তুলেছে ব্যাপক আলোড়ন।
বলিউডের জনপ্রিয় পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা মানেই বিতর্কিত সিনেমা। কবীর সিং ও অ্যানিমেল নিয়ে তৈরি হওয়া তুমুল বিতর্কের পর এবার ‘স্পিরিট’।
নতুন বছরে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যে এসে হইচই ফেলে দিয়েছে বলছে ‘দ্য ওয়াল’। নির্মাতা এক্সে পোস্টারটি শেয়ার করে লিখেছেন, ‘নতুন বছরের প্রথম পোস্টারকে স্বাগত জানানো যাক।’
পোস্টারে প্রভাসের ঠোঁটে সিগারেট এবং হাতে পানীয়র গ্লাস দেখে বোঝা যাচ্ছে ভাঙ্গার আগের সিনেমার চরিত্রগুলোর মতই এখানেও একটি সহিংস চরিত্রের দেখা পাওয়া যাবে। প্রভাস ও তৃপ্তির পাশাপাশি সিনেমায় অভিনয় করছেন বিবেক ওবেরয়, কঞ্চনা ও প্রকাশ রাজ। সিনেমাটিতে প্রভাস একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন।
সিনেমারপ্রথম ঝলক দেখে অনেকে সোশাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘সহিংসতার রাজা ফিরছেন বড় ঝড় আসছে।‘ পরিচালনার পাশাপাশি স্পিরিট’ সিনেমার চিত্রানট্য লিখেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এছাড়া কাজ করেছেন সম্পাদকেরও।
জানা যায় তৃপ্তির চরিত্রে প্রথমে দীপিকা পাড়ুকোন চূড়ান্ত হলেও কর্মঘণ্টা এবং পারিশ্রমি নিয়ে নির্মাতাদের সঙ্গে মতবিরোধের জেরে তিনি ‘স্পিরিট’ছেড়ে দেন।
স্পিরিট তেলেগু, হিন্দি, তামিল, কন্নড়, মালয়ালম, মান্দারিন, জাপানি ও কোরিয়ান ভাষায় মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়েছে তারা তবে চলতি বছরে সিনেমটি মুক্তি পাওয়ার কথা থাকলেও এখন দিনক্ষণ চূড়ান্ত হয়নি।