বিশেষ প্রতিনিধি, nipon।।
গত ৩ জানুয়ারি আনুষ্ঠানিক এক বিবৃতির মাধ্যমে কোলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজের নাম বাদ দেয়ার পরপরই নানা রিঅ্যাকশন ও নেতিবাচক মন্তব্যে ভরে উঠেছে কোলকাতা নাইট রাইডার্সের ফেসবুক পেজ। ফল স্বরূপ আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজিটিতে ৪৮ ঘণ্টায় কমেছে ১০ লাখ ফলোয়ার।
বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে কোলকাতা নাইট রাইডার্স আইপিএলের নিলামে দলের করেছিলো ৯ কোটি ২০ লাখ রুপিতে। হঠাত করে এই টাইগার পেসারকে দল থেকে বাদ দেয়ায় এমন ভরাডুবি কোলকাতা নাইট রাইডার্সের।
এর আগে কোলকাতা নাইট রাইডার্সের ফেসবুক পেজে ফলোয়ার ছিল ১ কোটি ৮০ লাখ আর এখন ফলোয়ার ১ কোটি ৭০ লাখে এসে দাঁড়িয়েছে। যদি এই সংখ্যা আরও ভাঙ্গি তাহলে বলা যায় প্রত্যেক দিনে ৫ লাখ,প্রত্যেক মিনিটে ৩৪৭ জন এবং প্রতি সেকেন্ডে ৫ জন করে ফলোয়ার হারাচ্ছে কোলকাতা নাইট রাইডার্স।
আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে গত ৩ জানুয়ারি কোলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের পেসার মোস্তাফিজকে বাদ দেয়ার ঘোষণা দিলে সেদিন থেকে আজ পর্যন্ত তাদের পেজে ২ লাখ ৩ হাজার রিঅ্যাকশনের মধ্যে ১ লাখ ৩৭ হাজারই অ্যাংরি, ৪০ হাজার হাহা এবং প্রায় ৬০ হাজারেরও বেশি মন্তব্যে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই, আইপিএল ও ভারতকে নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
কোলকাতার পেজে নিউজিল্যান্ড সিরিজের জন্য ভারতের ওয়ানডে দল,ভারতের অনূর্ধ্ব-১৯ দল ও অস্ট্রেলিয়ার তারকা পেসার ক্যামেরন গ্রিনকে নিয়ে পোস্ট করার ফলে সেখানেও যথারীতি অ্যাংরি-হাহা রিঅ্যাকশনের পাশাপাশি নেতিবাচক মন্তব্যের বর্ষণ দেখা যায়। ১৮ লাখ থেকে ১৭ লাখ ফলোয়ার হয়ে যাওয়াতে অনেকেই মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ইস্যুকে উল্লেখ করেও মন্তব্য করেছেন ।