বিশেষ প্রতিনিধি, nipon।।
বাংলাদেশে সব ধরনের ক্রিকেটারদের জন্য বিসিবির বিভাগ রয়েছে কিন্তু অনূর্ধ্ব ১৭, ১৯, এইচপি বা ‘এ’ দলএবং অনূর্ধ্ব-২৩ দলের জন্য কোনো কিছু এখনও করে উঠতে পারেনি বিসিবি। এমনটা জানিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানালেন এবার সেই পরিকল্পনার কথা।
এক সংবাদ সম্মেলনে বুলবুল জানান, মাত্র চারটা জেলা দিয়েই আমরা পাইলট প্রোগ্রামগুলো রান করছি এবং এখানে যদি আমরা ভুল করি সেখান থেকে শিখতে পারব। খালেদ মাসুদ পাইলটের ইনোভেশন আমাদের ব্রিলিয়ান্ট লাগায় আমাদের যে রিজিওনাল সেন্টারগুলো শুরু করছি তার প্রথম উদ্যোগ সিলেটের। আমরা চেষ্টা করছি রিজিওনাল সেন্টারগুলো তাড়াতাড়ি তৈরি করতে। চেষ্টা থাকবে যেন প্রত্যেক ক্রিকেটারকে সুযোগ দিয়ে বাংলাদেশ জাতীয় দলে খেলার পথটা দেখানো যায়।’
রাজশাহীতে বিসিবির বাইরে ব্যক্তিগত উদ্যোগে ক্রিকেটে উন্নয়ন শুরুর কথা জানিয়ে বিসিবি প্রধান জানান, ‘রাজশাহীতে ২৫টি স্কুল নিয়ে পাইলটের উদ্যোগে ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে রাজশাহী জেলায় রিজিওনাল সেন্টার আরও বড় হবে।’
বিসিবি প্রধান আরও জানান, অনূর্ধ্ব-২৩ ক্রিকেটে আমাদের একটা প্রতিষ্ঠিত জাতীয় দল আছে। জাতীয় দল বিভিন্ন ফরম্যাটে খেলার জন্য টি-টোয়েন্টি, ওয়ানডে, টেস্ট খেলার জন্য প্রস্তুত। জাতীয় দলের ঠিক নিচে ‘এ’ টিম, একটা হাই পারফরমেন্স টিমে ট্যালেন্টেড ক্রিকেটাররা আছে। কিন্তু অনূর্ধ্ব-১৯ এবং হাই পারফরমেন্সের মাঝে একটা বড় গ্যাপ রয়েছে'।
অনূর্ধ্ব-২৩ প্রোগ্রামটি বাংলাদেশ একাডেমির আদলে থাকবে, যেখানে তারা কীভাবে মিডিয়া হ্যান্ডেল করতে হয়, কীভাবে ইন্টারভিউ করতে হয়, কীভাবে টাইম মানতে হয়, কীভাবে একজন ক্রিকেটার হওয়া যায় এসব শিখবে। সেই লক্ষ্যে তাদের স্কিলটাকে কীভাবে আরও বাড়ানো যায় সেটার লিড দেবেন সম্মানিত পরিচালক আবদুর রাজ্জাক।’
এ ছাড়া এইচপি ইউনিট ঢেলে সাজানোর কথায়, ‘হাই পারফরম্যান্সের ট্রেনিং ডিজাইনটা এমন হওয়া উচিত, যেখানে টিমের মেন্টাল অবস্থাটা হয়তো আর একটু উন্নত করা, ফার্স্ট বোলিং কিংবা স্পিন আর একটু বেটার খেলা নিয়ে কাজ করবে বিসিবি। যে ফাইন্ডিংসগুলো আছে তার জন্য ট্রেনিং এর মাধ্যমে ২০৩০-২০৩২ সালে বাংলাদেশ দলে খেলবে এমন খেলোয়াড় প্রস্তুত করা হবে।
বিসিবি সভাপতি আরও যোগ করে বলেন আমাদের ' হাই-পারফরম্যান্স কনসেপ্টটের ভুল গুলো ঠিক করার চেষ্টা করছি যা অনেক কঠিন কাজ। এই কাজটা করতে গেলে প্ল্যানিংয়ের পরে জনবল প্রয়োজন সঙ্গে দরকার ভালো মানের কোচ। কাজ করার জায়গা অনেক আছে এবং অনেক সুযোগ আছে। তাই চেষ্টা করছি সেই জায়গাগুলোকে পূরণ করার জন্য’।