বিশেষ প্রতিনিধি, nipon।।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি দুই ম্যাচে খেলা হচ্ছে না অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের সাইড স্ট্রেইনে চোট লাগার কারনে। ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই চোটের কারণে ঋশাভ পান্তের ছিটকে যাওয়ার খবর দিয়েছিল। তবে প্রথম ম্যাচ জয়ের পরের দিন আবারও ওয়াশিংটন সুন্দরের চোটে ধাক্কা লাগল ভারতের।
প্রথম ইনিংসে পাঁচ ওভার বোলিং করে চোট পাওয়া সুন্দর মাঠ ছাড়েন। পরে ব্যাট করতে এলেও রানিং বিটুইন দ্য উইকেটে তার মধ্যে অস্বস্তি লক্ষ করায় হার্ষিত রানার পর আট নম্বরে ব্যাট করতে আসেন সুন্দর। লোকেশ রাহুলের সঙ্গে ২৭ রানের ম্যাচ জয়ী জুটিতে সাত বলে ৭ রান করে । ৪৯তম ওভারে দুটি চার ও এক ছয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রাহুল।
‘ওয়াশিংটন যে দৌড়াতে পারছিল না, সেটা আমার জানা ছিল না। আমি জানতাম ওর সামান্য চোট লেগেছিল, কিন্তু চোটের গভীরতা কতটা তা বুঝতে পারিনি। তবে ও খুব ভালো ব্যাটিং করছিল। ও ঠিকঠাক স্ট্রাইক রোটেট করেছে এবং নিজের দায়িত্ব পালন করেছে।’ ম্যাচ শেষে এমনটাই বলেন রাহুল।
পরবর্তীতে সংবাদ সম্মেলনে হার্ষিত রানা যোগ করেন, ‘ওয়াশিংটন সুন্দরের সাইড স্ট্রেইন হয়েছে। ব্যাটিং করার সময় ও বেশ ব্যথায় ভুগছিল। আমাদের মেডিকেল টিম ওর অবস্থা পর্যবেক্ষণ করবে এবং পরবর্তীতে বিস্তারিত জানাবে।’ প্রথম ওয়ানডের জন্য নেট প্র্যাকটিস করতে গিয়ে পান্তের পেশি ছিড়ে যাওয়ায় তার স্থলাভিষিক্ত করা হয়েছে ধ্রুব জুরেলকে। তবে সুন্দরের জায়গায় কাকে খেলানো হবে, সেটা এখনো জানায়নি বিসিসিআই।