বিশেষ প্রতিনিধি, nipon।।
বলিউডের খলনায়ক কিংবদন্তি অমরীশ পুরীর ২১তম মৃত্যুবার্ষিকী আজ। অভিনেতা জ্যাকি শ্রফ সামাজিক মাধ্যমে এক আবেগঘন নীরব শ্রদ্ধা নিবেদন করেছেন প্রিয় সহকর্মীর প্রয়াণ দিবসে।
সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জ্যাকি এই গুণী অভিনেতার শুধু জন্ম ও মৃত্যুর তারিখ উল্লেখ করেছেন সঙ্গে একটি সাদা-কালো ছবি পোস্ট করে। তার এই সংক্ষিপ্ত পোস্টই বলে দিচ্ছে,পর্দার আড়ালে তাদের সম্পর্কের কথা। সিনেমায় একে অপরের সঙ্গে মারপিটে লিপ্ত হলেও বাইরে সম্পর্ক ছিল অত্যন্ত শ্রদ্ধার।
সাড়ে চারশোর বেশি চলচ্চিত্রে অভিনয় করা ‘মোগ্যাম্বো’কে নিয়ে অভিনেতা সৌরভ শুক্লও তার স্মৃতিচারণে বলেছেন পর্দার ভয়ংকর এই মানুষটি বাস্তবে ছিলেন অত্যন্ত সাধারণ ও মিতব্যয়ী। শুটিং সেটে তিনি সবসময় একা আসতেন এবং নিজেই গাড়ি চালিয়ে পৌঁছাতেন। সহকারী না রাখার কারণে গম্ভীর গলায় অমরীশ উত্তর দিয়েছিলেন, ‘নিজের রক্ত জল করা উপার্জনের টাকা আমি অন্যকে দিয়ে শেষ করতে চাই না।’ ।