বিশেষ প্রতিনিধি, nipon।।
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের ১৬ জনের স্কোয়াড ঘোষণা। ফাস্ট বোলার শামার জোসেফ ও ওপেনার এভিন লুইসকে রেখেই এই দল ঘোষণা তাদের। অধিনায়ক শাই হোপকে দলের বাইরে রাখা হয়েছে চলমান এসএ টি-টোয়েন্টি লিগে খেলা থাকায়। ঠিক একই কারণে রোস্টন চেজ, আকিল হোসেন ও শেরফানে রাদারফোর্ড এই সিরিজে থাকছেন না।
ব্র্যান্ডন কিং দলকে নেতৃত্ব দেবেন হোপের অনুপস্থিতিতে। ব্র্যান্ডনের২০২৪ সালের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ টি-টোয়েন্টিতে উইন্ডিজের অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গায়ানা আমাজ ওয়ারিয়র্সের হয়ে ৯ ইনিংসে ২৪১ রান করা স্কোয়াডে নতুন মুখ কুয়েন্টিন স্যাম্পসন। জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ডের সঙ্গে বিশ্রাম পাওয়া রভম্যান পাওয়েলের স্থলাভিষিক্ত হয়েছেন কুয়েন্টিন ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে।
গায়ানার ১২ ম্যাচের মধ্যে পাঁচ ম্যাচ খেলা শামার গত সেপ্টেম্বরে সিপিএল শেষ হওয়ার পর থেকে কাঁধের চোট নিয়ে তিন থেকে চার মাস ক্রিকেটের বাইরে। এদিকে গত বছর আগস্টে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে শেষবার খেলা লুইস চোট কাটিয়ে ফিরেছেন। তাকে সিপিএল ও আবুধাবি টি-টেনেও খেলতে দেখা গেছে ।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: ব্র্যান্ডন কিং (অধিনায়ক), আলিক আথানেজ, কিসি কার্টি, জনসন চার্লস, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রিভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গু, শামার জোসেফ, এভিন লুইস, গুডাকেশ মোটি, খারি পিয়েরে, কুয়েন্টিন স্যাম্পসন, জেইডেন সিলস, রামোন সিমন্স ও শামার স্প্রিঙ্গার।