বিশেষ প্রতিনিধি, nipon।।
কথায় আছে যাহা রটে তা কিছুটা বটে। অবশেষে জাস্ট ফ্রেন্ড গুঞ্জন সত্যি করে বিয়ে করছেন জেফার-রাফসান। রাফসানের সংসার ভাঙার খবর প্রকাশ্যে আসার পরই চর্চায় আসে কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাবের দীর্ঘদিন ধরে চলা প্রেমের কাহিনী।
কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব প্রেমের নানা গুঞ্জন ও কানাঘুষার অবসান ঘটিয়ে বহুল আলোচিত এই সম্পর্ক বুধবার ১৪ জানুয়ারি ঢাকার আমিনবাজারের একটি রিসোর্টে আনুষ্ঠানিক পরিণয় পাচ্ছে, এবার তারা আবদ্ধ হতে যাচ্ছেন বিবাহবন্ধনে। দুই পরিবারের সদস্যদের পাশাপাশি শোবিজ অঙ্গনের একাধিক তারকা কণ্ঠশিল্পী ও অভিনয়শিল্পীর অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।
জেফার ও রাফসানের বন্ধুত্ব দীর্ঘদিনের। সেই বন্ধুত্ব থেকেই একে অপরকে জানাশোনা। এরপর বিভিন্ন সময়ে তাদের একসঙ্গে দেশে ও দেশের বাইরে ঘুরতে যাওয়া এবং নিজেদের বোঝাপড়ার ফল থেকেই এ বিয়ের সিদ্ধান্ত।