বিশেষ প্রতিনিধি, nipon।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী জোট তাদের আসন-সমঝোতা চূড়ান্ত করেছে। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে ঘোষণা এসেছে।
এনসিপি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত নির্বাচনী এলাকা থেকে প্রার্থী দেবে। চূড়ান্ত তালিকায় থাকা কিছু আসন হলো:
পঞ্চগড়-১, দিনাজপুর-৫, রংপুর-৪, কুড়িগ্রাম-২, নওগাঁ-৩, সিরাজগঞ্জ-৬, পিরোজপুর-৩, টাঙ্গাইল-৩, ময়মনসিংহ-১১, মুন্সীগঞ্জ-২, ঢাকা-৮, ৯, ১১, ১৮, ১৯, ২০
গাজীপুর-২, নারায়ণগঞ্জ-৪, ব্রাহ্মণবাড়িয়া-২ ও-৩, কুমিল্লা-৪, নোয়াখালী-২ ও-৬, লক্ষ্মীপুর-১, চট্টগ্রাম-৮, বান্দরবান ইত্যাদি এলাকায় প্রার্থী রয়েছে।
এ ছাড়া, ঢাকা-৮ (মতিঝিল, রমনা, শাহবাগ, পল্টন ও শাহজাহানপুর), ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা), ঢাকা-১১ (বাড্ডা, ভাটারা ও রামপুরা), ঢাকা-১৮ (উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ ও খিলক্ষেত), ঢাকা-১৯ (সাভার), ঢাকা-২০ (ধামরাই), গাজীপুর-২ (সিটি করপোরেশনের একাংশ ও সেনানিবাস), নরসিংদী-২ (পলাশ ও সদর উপজেলার আংশিক), ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ), কুমিল্লা-৪ (দাউদকান্দি), নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ীর আংশিক), নোয়াখালী-৬ (হাতিয়া), লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ), চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চান্দগাঁও-পাঁচলাইশ এলাকা), বান্দরবান (বান্দরবান পার্বত্য জেলা), নারায়ণগঞ্জ-৪ (সদর উপজেলার আংশিক), ব্রাহ্মণবাড়িয়া-৩ (ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর) রয়েছে এই তালিকায়।