বিশেষ প্রতিনিধি, nipon।।
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকারী তেতসুয়া ইয়ামাগামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। বুধবার (২১ জানুয়ারি) ৪৫ বছর বয়সী হত্যাকারীকে এ দণ্ড দেওয়া হয়।
তেতসুয়া ২০২২ সালে শিনজো আবেকে গুলি করে হত্যা করার ঘটনা জাপানসহ পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল।আদালতে প্রসিকিউটররা তেতসুয়ার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করে বলেন, জাপানের যুদ্ধপরবর্তী ইতিহাসে এমন ঘটনা সমাজে বিরূপ প্রভাব ফেলেছিল।
জানা যায় জাপানের ইউনিফিকেশন চার্চের ভক্ত তেতসুয়ার মা নিজের প্রায় সব সম্পদ সেখানে দান করে আর্থিক কষ্টে পড়েন এবং এতে করে তেতসুয়ার পরিবার নিঃস্ব হয়ে যায়। ওই সময় জান তেতসুয়া জাপানের নৌবাহিনীর সদস্য থাকায় জানতে পারেন বিতর্কিত ঐ চার্চের সঙ্গে শিনজো আবের সংশ্লিষ্টতা আছে। এরপর থেকে তেতসুয়া শিনজো আবের ক্ষতি করার জন্য সুযোগ খুঁজছিলেন।
২০২২ সালের ৮ জুলাই জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষের নির্বাচনে এক প্রার্থীর পক্ষে প্রচারণার জন্য দক্ষিণাঞ্চলীয় নারা শহরে আবে বক্তব্য দেওয়ার সময় তাতসুয়া তাকে পিস্তল দিয়ে দুটি গুলি করেন। শিনজো আবেকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যু হয় তার।
যদিও তেতসুয়ার আইনজীবী তার জন্য সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ডের আবেদন করেছিলেন কিন্তু দেশটির আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে।