বিশেষ প্রতিনিধি, nipon।।
তিন আরোহী বহনকারী একটি পর্যটকবাহী হেলিকপ্টার জাপানের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট আসোর কাছে নিখোঁজ হয়েছে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম।
আসো শহরের একটি চিড়িয়াখানা থেকে মঙ্গলবার সকালে ১০ মিনিটের দর্শন ভ্রমণের জন্য উড্ডয়নের পর হেলিকপ্টারটি বিকেল পর্যন্ত ফিরে না জন্তপুলিশ কে জানানো হয়। পুলিশের একটি হেলিকপ্টার নাকাদাকে আগ্নেয়গিরির গহ্বরে উড়োজাহাজের মতো একটি বস্তু দেখতে পেলেও সেটি নিখোঁজ হেলিকপ্টার কি না, তা নিশ্চিত করেনি।
দেশটির সংবাদ সংস্থা জিজি জানিয়েছে হেলিকপ্টারটিতে পাইলটসহ তাইওয়ানের ২জন নাগরিক ছিলেন। যুক্তরাষ্ট্রের নির্মিত রবিনসন আর৪৪ মডেলের হেলিকপ্টারটির তৃতীয় ফ্লাইট ছিল এটি।
এ ঘটনায় প্রতিকূল আবহাওয়ার কারণে মঙ্গলবার সন্ধ্যায় তল্লাশি বন্ধ রাখা হলেও বুধবার সকাল থেকে অভিযান পুনরায় শুরু হয়।তাকুমি এন্টারপ্রাইজ তাদের সব হেলিকপ্টার চলাচল বন্ধ রেখেছে ।
২০২১ সালে সর্বশেষ অগ্ন্যুৎপাত ঘটা মাউন্ট আসোর আগ্নেয়গিরির ভূদৃশ্যের ওপর হেলিকপ্টার ভ্রমণ দক্ষিণ-পশ্চিম জাপানের কুমামোটো প্রিফেকচারের প্রধান পর্যটন আকর্ষণগুলোর মধ্যে একটি।