বিশেষ প্রতিনিধি, nipon।।
শিহাব শাহীন রোমান্টিক সিনেমার নির্মাতা হিসেবে পেয়েছেন জনপ্রিয়তা। ‘ক্যাকটাস’ নামে প্রথমবারের মতো থ্রিলার ও অ্যাকশন ঘরানার সিরিজ নির্মাণ করতে চলেছেন তিনি। আর এই সিরিজে চমক হিসেবে থাকছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের জুটি প্রথমবার পর্দায় একসাথে।
নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘জেমস বন্ড’ বা ‘মাসুদ রানা’ নয় নিজের মতো করে স্পাই ইউনিভার্স তৈরি করছি যা বাংলাদেশে খুব বেশি হয়নি।’তরুণ হ্যাকার মানসিবকে কেন্দ্র করে সিরিজের গল্প আবর্তিত। আর এ চরিত্রেই অভিনয় করছেন প্রীতম হাসান। এর আগে শিহাব শাহীনের ‘কাছের মানুষ দূরে থুইয়া’ সিনেমায় কাজ করেছেন তিনি।
সিরিজটিতে প্রিতমের বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সিরিজে আরো অভিনয় করছেন মানস বন্দ্যোপাধ্যায়, সালাহউদ্দিন লাভলু, শাহাদাৎ হোসেন, নাজিবা বাশার, সানজিদা তাসনিম, জাহিদুল অপু। ইতিমধ্যে সিরিজের কাজ শুরু করেছেন নির্মাতা। এ বছরই সিরিজটি মুক্তির কথা রয়েছে।