বিশেষ প্রতিনিধি, nipon।।
প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর বনানীতে তার কবর জিয়ারত শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) করা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, এ অভিযোগকে তিনি হাইপার প্রোপাগান্ডার অংশ বলে দাবি করেছেন।
ওয়ান ইলেভেন এবং আওয়ামী লীগ সরকার আমলে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের কারণে আরাফাত রহমান মারা যান জানিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে উত্তরবঙ্গের সফর স্থগিত করেছিলেন তারেক রহমান।
পরবর্তীতে নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে প্রচারণা চালালেও তারেক রহমানের নেতৃত্ব গুণে ও বক্তব্যে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও জোড় দাব রুহুল কবির রিজভীর।