বিশেষ প্রতিনিধি, nipon।।
নির্বাচন কমিশন (ইসি) শনিবার (২৪ জানুয়ারি) জানিয়েছে, পোস্টাল ব্যালটে ভোট দেওয়া ভোটারদের যেন তাদের ব্যালট প্রাপ্তির পর দ্রুত ভোট প্রদান করে নিকটস্থ পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দেয়ার তাগাদা দেওয়া হলো। ইসি সতর্ক করে দিয়েছে, নির্ধারিত সময়ের পরে পৌঁছানো ব্যালট গণনায় অন্তর্ভুক্ত হবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা ভোটাররা ব্যালট পাওয়ার পর যত দ্রুত সম্ভব ভোটদান সম্পন্ন করে হলুদ খামে ভোট রিটার্নিং অফিসারের কাছে পৌঁছে দিতে হবে। শুধুমাত্র ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটার মধ্যে পৌঁছানো ব্যালটই গণনায় অন্তর্ভুক্ত হবে।
এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন দেশের ভেতরের সরকারি ও বেসরকারি চাকরিজীবী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং কয়েদিরা। এছাড়া ১২০টির বেশি দেশে অবস্থানরত প্রবাসীরাও ভোট দিতে পারবেন। এ পর্যন্ত ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন।
মোট দেশব্যাপী গণভোট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।