বিশেষ প্রতিনিধি, nipon।।
সোমবার দুপুরে নিজের ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা তার পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দীর্ঘদিন ধরে বহিরাগতদের অবাধ অনুপ্রবেশ গুরুতর নিরাপত্তা সংকটে রূপ নেয়ার পাশাপাশি নারী শিক্ষার্থীদের হেনস্তা, মোবাইল ফোন, মানিব্যাগ ও সাইকেল চুরির মতো ঘটনা নিয়মিত ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা এবং বিশ্ববিদ্যালয়ের মর্যাদা রক্ষায় তার নির্দেশে কয়েকজন বহিরাগতকে কান ধরে ওঠবস করানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে এর প্রেক্ষিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান সর্বমিত্র চাকমা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য বিভিন্ন জায়গায় নিজের দায়িত্বের বাইরে গিয়ে সমাধানের চেষ্টা করতে যাওয়ায় তার ব্যক্তিগত জীবন ও মানসিক অবস্থা বিষিয়ে উঠেছে। যার ফলে তার পক্ষে আর কন্টিনিউ করার সক্ষমতা না থাকায় এই সিদ্ধান্ত নেন তিনি।