বিশেষ প্রতিনিধি, nipon।।
বলিউড তারকা হৃতিক রোশনকে মুম্বাইয়ের একটি পার্টিতে ক্রাচে ভর দিয়ে হাঁটতে দেখে ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অভিনেতা নিজেই নিজের শারীরিক অবস্থা নিয়ে জানালেন, বাম হাঁটুতে চোটের কারণে বর্তমানে বিশ্রামে রয়েছে তার বাম পা।
নির্মাতা গোল্ডি বেহেলের জন্মদিনের অনুষ্ঠানে হৃতিকের ক্রাচ ব্যবহারের ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হলে নস্টাগ্রামে একটি দীর্ঘ ও রসিকতাপূর্ণ পোস্টে বলিউড তারকা হৃতিক লেখেন, তার শরীরের বিভিন্ন অঙ্গের যেন আলাদা আলাদা অন-অফ বাটন রয়েছে। তারা নাকি মুডের ওপর নির্ভর করে বাম পা, বাম কাঁধ বা ডান গোড়ালি যে কোনো সময় কাজ বন্ধ করে দিতে পারে, যেমন এখন বাম হাঁটু হঠাৎ করেই দু’দিনের জন্য ‘ছুটি’ নিয়েছে।
এ প্রসঙ্গে তিনি জানান, কখনও কখনও তার জিহবা কিছু শব্দ বের করতে পারেনা। যেমন একদিন শুটিং সেটে ‘ডিনার’ শব্দটি বলতে না পেরে বারবার সবাইকে ‘লাঞ্চ’-এর দাওয়াত দিয়ে যাচ্ছিলেন তিনি।
ক্যারিয়ারে গত বছর যশ রাজ ফিল্মসের ব্যানারে মুক্তি পেয়েছে হৃতিক রোশনের সিনেমা ‘ওয়ার ২’। নেটফ্লিক্সের তথ্যচিত্র ‘দ্য রোশানস’-এ ছিলেন তিনি। পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করতে যাচ্ছেন হৃতিক তার পরবর্তী বড় প্রজেক্ট ‘কৃষ ফোর" এর মাধ্যমে।