বিশেষ প্রতিনিধি, nipon।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো আসন্ন নির্বাচনেও পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয়ের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) আনুষ্ঠানিক যোগাযোগ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে ইসি সচিব আখতার আহমেদ বলেন, রাষ্ট্রপতি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। প্রয়োজনীয় নিবন্ধন সম্পন্ন হলে অ্যাপের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এবং ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে।
এর আগে পোস্টাল ভোট দেওয়ার কারণ ব্যাখ্যা করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছিলেন, ভোটের দিন তিনি যদি বঙ্গভবন থেকে নিজ নির্বাচনী এলাকা পাবনায় যান, তাহলে সেখানে নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। এতে সাধারণ মানুষও বিড়ম্বনার মুখে পড়তে পারেন। সে কারণেই সচেতন সিদ্ধান্ত হিসেবে তিনি পোস্টাল ভোটকে উপযুক্ত মনে করেছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ও বিদেশে মোট ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে অর্ধেকেরও বেশি ভোটার প্রবাসী।