বিশেষ প্রতিনিধি, nipon।।
ভারতের সাবেক ক্রিকেটার জ্যাকব মার্টিনকে মাতাল অবস্থায় গাড়ি চালানোর অপরাধে গ্রেফতার করেছে গুজরাটের ভাদোদরা পুলিশ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ২টা ৩০ মিনিটে তিনি অকোটা এলাকার পুনীত নাগর সোসাইটির কাছে তার এমজি হেক্টর গাড়িটি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান এবং রাস্তার পাশে দাঁড়ানো গাড়িগুলি ধাক্কা মারলে তাকে ড্রাঙ্ক ও ড্রাইভিং ও র্যাশ ড্রাইভিং আইনে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, মার্টিন নেশাগ্রস্থ অবস্থায় গাড়ি চালানোয় স্থানীয়দের গাড়িতে ধাক্কা দিলে তাদের অভিযোগের ভিত্তিতে মার্টিনের এমজি হেক্টর গাড়িটি জব্দের পাশাপাশি তাকে গ্রেফতার করে পুলিশ।
বরোদার রঞ্জি ট্রফি দলের অধিনায়ক জ্যাকব মার্টিন বারোদার ক্রিকেট ইতিহাসে এবং ঘরের মাঠের ক্রিকেটে অসাধারণ ব্যাটসম্যান হিসেবে খ্যাত ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ সময় না কাটালেও ১৯৯৯ থেকে ২০০১ পর্যন্ত ভারতের হয়ে ১০টি ওয়ানডে ম্যাচ খেলা মার্টিনের যাত্রাটা ছিল চমৎকার।