বিশেষ প্রতিনিধি, nipon।।
ঘোষণা করা হয়েছে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের চূড়ান্ত তালিকা। এবারের আসরে প্রথমবারের মতো সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ‘সুরঙ্গ’ সিনেমায় অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার অর্জন করেন তিনি।
সেরা অভিনেত্রী বিভাগে পুরস্কার জিতেছেন আইনুন পুতুল। ‘সাঁতাও’ সিনেমায় অভিনয়ের জন্য তার নাম ঘোষণা করা হয় এই ক্যাটাগরিতে।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ এ সেরা সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে ‘সাঁতাও’। সিনেমাটি পরিচালনা করেছেন খন্দকার সুমন। একই ছবির জন্য তিনি সেরা পরিচালক বিভাগেও পুরস্কার অর্জন করেন।
এছাড়া এবছর যৌথভাবে আজীবন সম্মাননা পেয়েছেন প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু।
সংগীত বিভাগে ‘প্রিয়তমা’ সিনেমার জনপ্রিয় গান ‘ও প্রিয়তমা’ গেয়ে সেরা গায়কের পুরস্কার পেয়েছেন বালাম। অন্যদিকে ‘সুরঙ্গ’ ছবির ‘এ গাঁ ছুঁয়ে বলো’ গানটির জন্য সেরা গায়িকার পুরস্কার উঠছে অবন্তী সিঁথিঁর হাতে।
শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে পুরস্কার অর্জন করেছে চৈত্রী সমদ্দার পরিচালিত ‘মরিয়ম’।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর এই তালিকা দেশের চলচ্চিত্র অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।