বিশেষ প্রতিনিধি, nipon।।
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় বরাবরই স্পষ্টভাষী আর বিতর্কের তুঙ্গে। ফলে হরহামেশাই বেশ সমালোচনার জন্মও হয় তাকে ঘিরে। সম্প্রতি স্বস্তিকার এক মন্তব্যকে ঘিরে স্যোশাল মিডিয়া জুড়ে চলছে ঝড়। "মানুষের জীবনে একই সাথে একাধিক প্রেম থাকা ভালো" এক সাক্ষাৎকারে স্বস্তিকার মন্তব্য নিয়ে উত্তাল স্যোশাল মিডিয়ায় নেটিজেনদের একাংশ তার নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলায় পাল্টা তোপে নেটিজেনদের ঘায়েল করতেও পিছপা হননি স্বস্তিকা।
নিজের ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্ট দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে স্বস্তিকা সাফ জানিয়েদিয়েছেন, যা বলেছেন বেশ করেছেন, আর কারও পরোয়া করে তিনি নিজের উত্তর বদলাবেন না। নিজের ভালো থাকা এবং সময় কাটানোর উপায় হিসেবে প্রেম করা কোনো অন্যায় নয়।
সংবাদমাধ্যমের প্রতি কটাক্ষ প্রদর্শন করে তিনি বলেন, মানুষ কেন একটা রসিকতাকে স্রেফ রসিকতা হিসেবে নিতে পারে না? আমার উক্তিগুলোকে এমন ভাবে এমনভাবে তুলে ধরছেন যেন আমি মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন। সমালোচকদের উত্তরে বলেন, জানেন তো মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন কে? পড়াশোনা না করে সারাদিন কে কী বলল, কে কী খেলো, কে কার সঙ্গে শুলো—এই নিয়েই চর্চা। আমার উত্তর পছন্দ না হলে চাটনি পাকানোর কোনও মানে নেই।'
নেটিজেনদের উদ্দেশ্যে বলেন, হাতে সময় থাকলে প্রেম করে কাটানো উচিত। ফেসবুকে অন্যের পেছনে না লেগে নিজেদের ভালো থাকার রাস্তা খুঁজে বের করাই বুদ্ধিমানের কাজ। স্বস্তিকা এখন ব্যস্ত সময় পার করছেন তার নতুন ওয়েব সিরিজ ‘কালীপটকা’-এর প্রচারণায়। এর মাঝেই তার ব্যক্তিগত জীবন ও মতামত নিয়ে সৃষ্টি নতুন বিতর্কের।