বিশেষ প্রতিনিধি, nipon।।
দেশের বাজারে স্বর্ণের দাম টানা দ্বিতীয় দিন কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম একবারে ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে নতুনভাবে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা।
বাজুস সোমবার সকালে এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর তথ্য জানান। নতুন দর সকাল ১০টা ৪৫ মিনিট থেকে কার্যকর হবে।
এর আগে রোববার রাতেও দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছিল। ওই সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমানো হয়েছিল ১ হাজার ৯২৫ টাকা, যা ছিল ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা।
নতুন দামের তালিকা অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে স্বর্ণের দাম পড়ছে –২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা। ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা। ১৮ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা। সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা
চলতি বছরে বাজুস দেশের বাজারে স্বর্ণের দাম মোট ২১ বার সমন্বয় করেছে। এর মধ্যে ১৪ বার দাম বৃদ্ধি এবং ৭ বার দাম কমানো হয়েছে। তুলনামূলকভাবে, গত বছর স্বর্ণের দাম ৯৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি ও ২৯ বার দাম কমানো হয়েছিল।
বাজুসের এই পদক্ষেপে বাজারে স্বর্ণের ক্রেতা ও বিক্রেতাদের জন্য নতুন দামের নির্দেশনা স্পষ্ট হয়েছে।