বিশেষ প্রতিনিধি, nipon।।
দিল্লিতে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে গতকাল ভারতে গেছেন বাংলাদেশের শুটার রবিউল ইসলাম ও কোচ শারমনি আক্তার। বাংলাদেশ শুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আলেয়া ফেরদৌস জানিয়েছেন,শুটার ও কোচ গতকাল ভারত পৌঁছেছে। ভারতের শুটিং ফেডারেশন ও এশিয়ান শুটিং ফেডারেশনের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদের নিরাপত্তার নিশ্চিত করা গেছে।’
২০২৪ সালে প্যারিস অলিম্পিকে খেলা শুটার রবিউলের দেশ-বিদেশে আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলার অভিজ্ঞতা রয়েছে। কোচ শারমিন সাবেক তারকা শুটার। তাই তাদের ওপর আস্থা রেখে সাধারণ সম্পাদক জানিয়েছেন, ‘দুজনই অত্যন্ত অভিজ্ঞ। বিদেশে অনেক টুর্নামেন্টে অংশ নিয়েছে। ফলে সচেতনতা বা পরিস্থিতি মানিয়ে নিতে পারবে তারা।’
শুটার রবিউলের ইভেন্ট ৫ ফেব্রুয়ারি। গতকাল শুটার ও কোচ ভারতে পৌঁছানোর পরে সেখানে তারা কেমন ও কোন পরিস্থিতিতে আছেন জানতে দুজনের সঙ্গে আজ সকাল থেকে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করা হলেও কারও থেকে সাড়া পাওয়া যায়নি বলে জানান সাধারণ সম্পাদক।
এদিকে রবিউল ইসলাম দিল্লি থেকে যোগাযোগ করে বলেন, ‘আতিথেয়তা ও সুযোগ-সুবিধা এখন পর্যন্ত সন্তোষজনক। এখন পর্যন্ত আমরা নিরাপদ ও স্বাভাবিক আছি। ইমিগ্রেশনে তেমন সময় লাগেনি। হোটেল, শুটিং রেঞ্জের পরিবেশও ভালো। কোনো সমস্যা বা সংকটের মুখোমুখি হইনি।’