বিশেষ প্রতিনিধি, nipon।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভারত কারচুপিতে সহযোগিতা করতে চাচ্ছে এমন অভিযোগ তুলেছেন ঢাকা-১১ আসনের প্রার্থী ও এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর রামপুরায় নির্বাচনী প্রচারে অংশ নিয়ে ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম এই অভিযোগ তুলেন।
নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম বিভিন্ন জায়গায় টাকা দিয়ে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত বিষয়টি লুকিয়ে রাখার চেষ্টা করছেন। তিনি বলেন, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে সুযোগ দিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করা হয়েছে।
তিনি বলেন, দুর্নীতি, শোষণ আর চাঁদাবাজিতে মানুষ হাঁপিয়ে উঠেছে। ক্ষমতায় গেলে নিরাপদ সমাজ গড়ে তোলা হবে।
এদিকে, ঢাকা-১৪ আসনে বারিস্টার আরমান ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে মিরপুর এলাকায় গণসংযোগ করেছেন। তিনি বলেন, দুর্নীতি, শোষণ ও চাঁদাবাজিতে মানুষ হাঁপিয়ে উঠেছে। ক্ষমতায় গেলে নিরাপদ সমাজ গড়ে তোলা হবে।