বিশেষ প্রতিনিধি, nipon।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দেশের দক্ষিণাঞ্চলের তিন জেলা বরিশাল,পটুয়াখালী ও পিরোজপুর সফর করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নির্বাচনী জনসভায় ‘দাঁড়িপাল্লা’ প্রতীক এবং ১১ দলীয় জোটের প্রার্থীদের পক্ষে মাঠে নেমে সরাসরি ভোটারদের সঙ্গে কথা বলবেন জামায়াত আমির।
৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় প্রথম জনসভায় যোগ দেন ডা. শফিকুর রহমান।
এরপর দুপুর ১২টায় পটুয়াখালীর বাউফলে দ্বিতীয় জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। সবশেষে জুমার নামাজের পর পিরোজপুরের ঝালকাঠিতে তৃতীয় জনসভায় অংশ নেবেন তিনি। বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী এবং ১১ দলীয় জোটের মোট ২০ জন প্রার্থী উপস্থিত থাকবেন এ জনসভায়।
নির্বাচনের শেষ পর্যায়ে এসে জামায়াত আমিরের এই এক দিনের টানা সফর দলীয় প্রার্থীদের মনোবল বাড়ানোর পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনগুলোতে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতে পারে বলে ধারনা করা হচ্ছে।