বিশেষ প্রতিনিধি, nipon।।
বেলুচিস্তান প্রদেশে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাকিস্তানের সেনাবাহিনীর সপ্তাহব্যাপী রাদ-উল-ফিতনা অভিযানে ২১৬ সন্ত্রাসী নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পাকিস্তানের আন্তঃবাহিনী পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়ে দাবি করেছে, এতে করে তাদের নেতৃত্ব, অবকাঠামো শক্তিসহ সবকিছু দুর্বল হয়ে গেছে আর নিহতরা ভারতের মদদপুষ্ট সন্ত্রাসী।
আইএসপিআর জানিয়েছে, এসব সন্ত্রাসী নারী ও শিশুসহ সাধারণ মানুষের ওপর হামলা চালিয়ে দৈনন্দিন জীবনে ব্যঘাত ঘটানোর চেষ্টা চালানোয় এ সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত ও ক্ষিপ্রতার সঙ্গে কয়েকদিনব্যাপী অভিযান পরিচালিত হয়েছে।
স্বাধীনতাকামী সন্ত্রাসী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি গত ৩১ জানুয়ারি বেলুচিস্তানের বিভিন্ন জায়গায় সিরিজ হামলা চালালে সেখানকার জনজীবন স্থবির হয়ে পড়ায় এমন পরিস্থিতিতে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় পাকিস্তানের সেনাবাহিনী।অপরদিকে পাক সেনাবাহিনী জানিয়েছে সন্ত্রাসী হামলায় একই সময় ৩৬ বেসামরিক এবং নিরাপত্তা বাহিনীর ২২ সদস্যও প্রাণ হারিয়েছেন।