বিশেষ প্রতিনিধি, nipon।।
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ কর্মীদের ওপর হামলার ঘটনায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা করা হয়
যমুনায় শুক্রবার সন্ধ্যায় ৬টা থেকে বিপ্লব উদ্যানের ২ নম্বর গেটে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব জাবেরসহ ইনকিলাব কর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে জানায় ইনকিলাব মঞ্চ।
আন্দোলনকারীদের অভিযোগ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে কর্মসূচি পালন করার সময় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে সংঘর্ষ বাধলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করায় শতাধিক নেতাকর্মী আহত এবং আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন।
হাদি হত্যার তদন্ত জাতিসংঘের অধীনে নেওয়ার দাবিতে এ বিষয়ে সরকারের আনুষ্ঠানিক পদক্ষেপ না আসা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। বৃহস্পতিবার বিকেল থেকে রাতভর অবস্থান কর্মসূচিতে অংশ নেন হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, আবদুল্লাহ আল জাবের এবং ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমাসহ অন্যরা।
তবে হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে কেউ গুলিবিদ্ধ নয়।