বিশেষ প্রতিনিধি, nipon।।
মালয়েশিয়ার জালান পেরাকে ‘স্পাইডার লিফট’ ক্রেনের নিচে চাপা পড়ে ক্রেনটির চালকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন কুয়ালামপুর ট্রাফিক ইনভেস্টিগেশন অ্যান্ড এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের প্রধান এসিপি মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ইসা।
রিমোট কন্টোলের মাধ্যমে চালানো ক্রেনটি ফুটপাতের সঙ্গে আটকে যাওয়ায় ক্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে সেটির নিচেই চাপা পড়েন তিনি। ক্রেনটি গাড়ির উপরে পড়ায় গাড়িটি ভেঙ্গে গেলেও গাড়ির ভেতর থাকা যাত্রীদের কেউ আহত হননি।
চালক ক্রেনের নিচে চাপা পড়লে কুয়ালামপুর হাসপাতালের একজন চিকিৎসক তাকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর পুলিশ কুয়ালামপুরে এটি চালানোর অনুমতি ছিল কি না তা তদন্তের জন্য খুঁজছে প্রতিষ্ঠানের মালিককে।