বিশেষ প্রতিনিধি, nipon।।
গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন বড়বাড়ি লেক সংলগ্ন এলাকায় কয়েকটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় বন্দুক উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী।
গাজীপুর আর্মি ক্যাম্পের একটি বিশেষ অভিযানিক দল শুক্রবার রাতে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা কয়েকটি বাড়িকে কেন্দ্র করে সন্দেহজনক কার্যকলাপের খবরে পরিত্যক্ত ঘরের ভেতর তল্লাশি চালিয়ে একটি দেশীয় বন্দুক উদ্ধার করলেও কাউকে আটক করা যায়নি।
স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই অভিযানে স্বস্তি প্রকাশ করে এলাকাজুড়ে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। উদ্ধারকৃত অস্ত্র সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে গাজীপুর আর্মি ক্যাম্প।
গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।