বিশেষ প্রতিনিধি, nipon।।
সুইডেনের আনিকা রানিয়া সিদ্দিকী দ্বিতীয় প্রবাসী হিসেবে জাপানি মাতসুশিমা সুমাইয়ার পর সুযোগ পেলেন নারী ফুটবল দলে। আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান কাপের ২৬ সদস্যের চূড়ান্ত দলে খেলবেন তিনি। গত মাসে সুইডিশ কাপ দিয়ে ক্লাবটির সিনিয়র দলে অভিষেক হয় তার। অনূর্ধ্ব-১৯শে সুইডেনের ক্লাব ব্রোমপোজকর্নে এবং ইউরোপে ফুটবলে খেলার অভিজ্ঞতাকে কাজে লাগাবেন তিনি বাংলাদেশের ফুটবলে।
আনিকার পাশাপাশি এশিয়ান কাপের স্কোয়াডে আলপি আক্তার ও সৌরভী আফরিন প্রথমবার জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। দলে ফিরেছেন আইরিন খাতুন ও সৌরভী আকন্দও।
অস্ট্রেলিয়ার পাঁচটি ভেন্যুতে ১ থেকে ২১ মার্চ বসবে এশিয়ান কাপের আসর। বাংলাদেশের গ্রুপে ৯ বারের চ্যাম্পিয়ন চীন ও ৩ বারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার পাশাপাশি রয়েছে উজবেকিস্তান। আগামী ৩ মার্চ পিটার বাটলারের দলকে প্রথম ম্যাচেই মুখোমুখি হতে হবে বর্তমান চ্যাম্পিয়ন চীনের। ৬ মার্চ দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দল উত্তর কোরিয়া।
১২ দলের টুর্নামেন্টে তিন গ্রুপে থাকা চারটি করে দল লড়বে নকআউটের জন্য। তিন গ্রুপের সেরা দুটি করে মোট ছয় দল সরাসরি যাবে কোয়ার্টার ফাইনালে। গ্রুপ পর্বে তৃতীয় হওয়া তিন দলের সেরা দুই দলও পাবে শেষ আটে খেলার সুযোগ। কোয়ার্টার ফাইনালে ওঠা আট দলের সুযোগ থাকবে ২০২৭ ব্রাজিল বিশ্বকাপ এবং ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার।
নারী এশিয়ান কাপের বাংলাদেশ দল
গোলরক্ষক : রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী। ডিফেন্ডার : আফঈদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, নবীরন খাতুন, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, হালিমা খাতুন, সৌরভী আফরিন।
মিডফিল্ডার : স্বপ্না রানী, মুনকি আক্তার, আইরিন খাতুন, শাহেদা আক্তার, উমহেলা মারমা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মারিয়া মান্দা, আনিকা রানিয়া সিদ্দিকী, উন্নতি খাতুন।
ফরোয়ার্ড : আলপি আক্তার, সৌরভী আকন্দ, মোসাম্মত সুলতানা, তহুরা খাতুন, মোসাম্মত সাগরিকা ও শামসুন্নাহার জুনিয়র।
স্ট্যান্ডবাই : অর্পিতা বিশ্বাস, সিনহা জাহান, শান্তি মার্ডি, তনিমা বিশ্বাস।