বিশেষ প্রতিনিধি, nipon।।
গত ১৮ মাসের সময়ে মূল্যস্ফীতি এবং কর্মসংস্থান সৃষ্টির চ্যালেঞ্জে পুরোপুরি সফল না হলেও পরবর্তী সরকারের জন্য একটি স্বস্তিকর অর্থনীতি রেখে যাচ্ছি বলেছেন,অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, পাচার হওয়া অর্থ চিহ্নিত করা হলেও তা ফেরত আনা জটিল, খুব সহজ নয়। কারা কোথায় অর্থ পাচার করেছে চিহ্নিত করা গেছে। তবে, কতো টাকা পাচার হয়েছে সুনির্দিষ্ট করা যায়নি।
দায়িত্ব থেকে চলে গেলে পরবর্তী সরকারের সময় তাকে মামলা মোকদ্দোমা বা আইনি জটিলতার সম্মুখীন হতে হবে এমন কিছু তিনি করেননি দাবি তার।